বজ্রপাতে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া হরিণাঘাট এলাকায় গতকাল রোববার বজ্রপাতে বিল্লাল ঢালী (৩০) নামের এক জেলে নিহত হয়েছেন। বিল্লাল উপজেলার গোবিন্দিয়া গ্রামের বাসিন্দা। গোবিন্দিয়া গ্রামের মনির শেখ জানান, বেলা একটার দিকে বিল্লাল নদীর পাড়ে একটি গাছের নিচে জাল মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন কুমিল্লার দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নের নারান্দিয়া গ্রামের কৃষক ইরন মিয়া (৪২) বজ্রপাতে মারা যান। তিনি বাড়ির পাশের মারুকা খালে মাছ ধরতে গেলে বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। চাঁদপুর ও দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি|