প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গতকাল বুধবার ভোরে বজ্রপাতে দুজন মারা গেছেন। তাঁরা হলেন উপজেলার বেতগাড়ী ইউনিয়নের বালাটারি গ্রামের মমিনুল ইসলাম (২৩) ও একই গ্রামের হাসিবুল ইসলাম (১৮)। ওই দুজনের পরিবার ও পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বৃষ্টির সময় তাঁরা দুজন বেতগাড়ী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তাঁরা আহত হন। স্থানীয় লোকজন তাঁদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে তাঁরা দুজন গতকাল মারা যান। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।