বজ্রপাতে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে গতকাল বুধবার বজ্রপাতে দুজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তীরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামের তাহিরুল ইসলামের ছেলে আজিমুল ইসলাম (২৫) ও একই গ্রামের হায়দার আলীর ছেলে শাহরিয়ার (৯) গতকাল বিকেল চারটার দিকে ওই গ্রামের একটি পুকুরে মাছ ধরছিলেন। এ সময় হালকা বৃষ্টি শুরু হয়। হঠাৎ করে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আজিমুল ও শাহরিয়ার ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া এ ঘটনায় একই গ্রামের সোবহানের ছেলে আলাল, আলালের ছেলে রুবেল ও প্রতিবেশী শাকিল আহত হয়। তাদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।