বজ্রপাতে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোলের রসুলপুর গ্রামে গত সোমবার বজ্রপাতে ওবায়দুর রহমান (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই দিন চিরিরবন্দরের ইসবপুর ইউনিয়নের দক্ষিণনগর গ্রামে বজ্রপাতে ঝিলকি বালা (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
কাহারোল থানার পুলিশ সূত্রে জানা গেছে, ওবায়দুর সোমবার বিকেলে ভুট্টাখেতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে তিনি মারা যান। সন্ধ্যার পরও ওবায়দুর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বের হন। পরিবারের সদস্যরা রাত আটটার দিকে ভুট্টাখেতে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।
চিরিরবন্দর থানার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। এ সময় দক্ষিণনগর গ্রামের বালাপাড়ার মামুনের স্ত্রী ঝিলকি বালা বজ্রপাতে মারা যান।