বজ্রপাতে নানি ও নাতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের মহিষবাথান গ্রামে বজ্রপাতে নানি ও নাতির মৃত্যু হয়েছে। গত রোববার রাত পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা হলেন আমেনা খাতুন (৫২) ও শান্ত শেখ (১১)। শান্ত একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রতিবেশী মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক জানান, আমেনা প্রতিবেশীর বাড়ি থেকে পেঁয়াজ কাটার কাজ করে বাড়ি ফেরার কিছুক্ষণ পরে বজ্রপাতের ঘটনা ঘটে। আহত অবস্থায় শান্ত ও তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।