বজ্রপাতে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলায় আজ শনিবার জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়। তাঁর নাম মনোয়ারা বেগম (৫৮)। তিনি সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুরাজপুর এলাকায় আজ বেলা তিনটার দিকে মনোয়ারা বেগম নিজের ফসলি জমিতে আবাদ করছিলেন। ওই সময় বজ্রপাতে তিনি মারা যান।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক বলেন, আজ বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে খেতে কাজ করা অবস্থায় মনোয়ারার শরীর ঝলসে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।