বজ্রপাতে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের দোপা নলেরটেক গ্রামে গত বুধবার বজ্রপাতে সবুরা খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গ্রামের মৃত ছলেমানের স্ত্রী। বুধবার সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি শুরু হলে সবুরা খাতুন বাড়ির পেছনের কলাই খেতে বেঁধে রাখা গরু আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।