বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গতকাল রোববার বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। কালবৈশাখীর ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সময় বজ্রপাতে উপজেলার রাজপাট ও সোনাখালী গ্রামে ওই দুজনের মৃত্যু হয়। তাঁরা হলেন উপজেলার মূলঘর ইউনিয়নের রাজপাট গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী শাহিদা বেগম (৪০) এবং সোনাখালী গ্রামের জবেদ আলী শেখের ছেলে মঞ্জু শেখ (৩৫)। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে আকস্মিক কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে ওই দুজনের মৃত্যু হয়। ঝড়ের সময় মঞ্জু মূলঘর এলাকায় করাতকলের সামনে এবং শাহিদা বাড়ির উঠানে কাজ করছিলেন। মঞ্জু পেশায় দিনমজুর ও শাহিদা গৃহিণী।