বজ্রপাতে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছ ধরতে গিয়ে আজিজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন। এ সময় দুজন আহত হন। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন শামীম হোসেন ও আবু তালেব। পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুরে তাঁরা খালে নৌকা নিয়ে মাছ ধরছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে তাঁরা আহত হন। পরে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আজিজুল মারা যান।
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ