প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে বজ্রপাতে শ্যামল মণ্ডল (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জেলার নগরকান্দা উপজেলার চরযশোহরদী ইউনিয়নের চরযশোহরদী গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত শ্যামল মণ্ডল চরযশোহরদী গ্রামের শান্ত মণ্ডলের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চরযশোহরদী ইউপির চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী বলেন, বৃহস্পতিবার বিকেলে ওই কৃষক বাড়িসংলগ্ন পেঁয়াজের খেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।