বজ্রপাতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে সানি শেখ (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির সময় উপজেলার জিউধরা ইউনিয়নের কুরুপের ধাইড় গ্রামে এ ঘটনা ঘটে। সানি বাগেরহাটের রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের ঘের ব্যবসায়ী আলম শেখের ছেলে এবং রামপালের কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। দুই দিন আগে সে ওই গ্রামে মামাবাড়ি বেড়াতে গিয়েছিল। জিউধরা ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, শনিবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির সময় একটি মৎস্যঘেরের গৈ-ঘরে বজ্রপাত হলে সানি মারা যায়। সে ওই সময় তার নানা শওকত ভান্ডারীর সঙ্গে ঘেরে যাচ্ছিল।