বজ্রপাতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে দুটি বজ্রপাতের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে একজন নিহত ও একজন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৬০)। তাঁর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বনগ্রাম এলাকায়। আহত হয়েছে উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের টুনিরহাট এলাকার হাসি আকতার। সে দশম শ্রেণির ছাত্রী। তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জসিমউদ্দিন এবং কামাত কাজলদিঘির ইউপি চেয়ারম্যান মো. মোজাহার আলী।