বজ্রপাতে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর গ্রামে শ্বশুরবাড়িতে এসে গত শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম শাওন (২২)। তিনি রাজশাহীর তানোর উপজেলার গাগনন্দ মির্জাপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। শাওনের নানাশ্বশুর চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরোনো বাজারে কাঁচামাল ব্যবসায়ী সাবের আলী বলেন, শাওন পেশায় ভটভটিচালক। শুক্রবার সন্ধ্যার দিকে তিনি বাড়ির বাইরে যান। এ সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। বৃষ্টির পর রাস্তা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নিজ গ্রামে পাঠানো হয়েছে। নিজস্ব