বজ্রপাতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মরম আলী (৪০)। তিনি উপজেলার আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রাম গ্রামের আবদুর রহমানের ছেলে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে মরম আলী বাড়ির পাশে হাওরে মাছ ধরতে যান। দুপুর একটার দিকে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।