বজ্রপাতে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের এনায়েতপুরে বজ্রপাতে দুই শিশু নিহত ও অপর এক নারী আহত হয়েছেন। নিহত শিশুরা হলো চৌহালী উপজেলার চাঁদপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে হালিমা খাতুন (৭) ও পার্শ্ববর্তী দেওয়ানতলা গ্রামের মকবুল হোসেনের মেয়ে তাসলিমা খাতুন (৭)। আহত নারী জাহানারা বেগম (৪৫) চাঁদপুর গ্রামের জাবেদ আলীর স্ত্রী। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহানারা বেগম গতকাল শনিবার দুপুরে তাঁর নাতনি হালিমা ও অপর শিশু তাসলিমাকে নিয়ে যমুনায় গোসল করতে যান। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।