বজ্রপাতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী ও জামালপুরের সদর উপজেলায় গতকাল মঙ্গলবার বজ্রপাতে এক শিশুসহ দুজন মারা গেছে। ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামে গতকাল সকালে বজ্রপাতে সজীব (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের নুর ইসলামের ছেলে। সকাল ১০টার দিকে বাড়ির উঠানে বৃষ্টির পানিতে বন্ধুদের নিয়ে খেলা করার সময় বজ্রপাতে সজীব মারা যায়। জামালপুর সদর উপজেলায় তিতপল্ল্যা ইউনিয়নে বজ্রপাতে গোলাম রব্বানী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ওই ইউনিয়নের পোগলই গ্রামে। গতকাল সকাল ১০টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে ট্রাক্টর দিয়ে জমিতে চাষ দেওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নারায়ণপুর তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।