বজ্রপাতে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হোসেনপুর তালুকদারবাড়ী এলাকায় গতকাল সোমবার বজ্রপাতে আয়েশা আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন আমেনা আক্তার (১৩) আহত হয়েছে। বেলা দেড়টায় নিজ বাড়ি থেকে পাশের বাড়ি যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গুরুতর আমেনাকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আয়েশা আক্তারের বাবা আবদুল করিম জানান, তাঁর মেয়ে হোসেনপুর গাউছিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।