বজ্রপাতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচর উপজেলায় গতকাল বুধবার বজ্রপাতে আবদুর রহিম (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ছাড়া গ্রামের নীল কমল উচ্চবিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী এ সময় আহত হয়। উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামে ওই ঘটনা ঘটে। ছয়জনের মধ্যে দুজনকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন জানান, ফসলি মাঠ থেকে গরু আনতে গিয়ে আবদুর রহিম বজ্রপাতে নিহত হন। এ সময় তাঁর গাভিটিও মারা যায়। একই সময় ওই শিক্ষার্থীরাও আহত হয়।