বজ্রপাতে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বজ্রপাতে খোকন আলম (২৮) নামের এক তরুণ প্রাণ হারিয়েছেন।
খোকন খুবজীপুর ইউনিয়নের পিপলা গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে। চার বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি একমাত্র পরিবারের উপার্জনক্ষম সদস্য ছিলেন। খোকন রাজশাহী সরকারি কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক (সম্মান) পাসকরেন। এরপর তিনি স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হন। গতকাল খেতে সেচ দিয়ে বাড়ি ফেরার পথে শুকনো পিপলা নদীতে আকস্মিক বজ্রপাতে নিহত হন।
খুবজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।