বজ্রপাতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে হোসেন আলী (৫০) নামের এক কৃষক বজ্রপাতে নিহত ও নজরুল ইসলাম (৩০) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া বজ্রপাতে সাতটির গরুর মৃত্যু হয়। আহত নজরুলকে ওই দিন দুপুরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের চাণ্ডালীপাড়া গ্রামের কৃষক হোসেন আলী গতকাল সকালে পাশের কাঞ্চনপুর হাওরে ধান কাটতে যান। সকাল সাড়ে ১০টার দিকে ঝোড়ো বাতাস ও আকস্মিক বজ্রপাত হলে হোসেন আলী ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে উপজেলার মধ্যনগর ইউনিয়নের মাড়ালা হাওর থেকে নৌকাযোগে ধান নিয়ে বাড়িতে আসার পথে কলুমা নদীতে নজরুল ইসলাম বজ্রপাতে গুরুতর আহত হন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি|