বজ্রপাতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বড়হিজলী গ্রামের ডাঙাপাড়া এলাকায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঈদের দিন বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম সাহিদা বেগম (৪০)। তিনি একই গ্রামের বিষু মণ্ডলের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সাহিদা বৃষ্টির সময় ঘরে বসে ছিলেন। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। পরে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নবাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।