বজ্রপাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় লোকজন জানান, রাতে বৃষ্টিপাতের সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বনগ্রাম এলাকায় হাবিবুর রহমান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বজ্রপাতের সময় হাবিবুর রহমান ঘরের বাইরে দাঁড়িয়ে ছিলেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউ​পি) চেয়ারম্যান মো. জসিমউদ্দিন বজ্রপাতে হাবিবুর রহমান নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।
অপর দিকে একই উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের টুনিরহাট এলাকায় হাসি আকতার নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী গৃহস্থালির কাজ করার সময় বজ্রপাতে আহত হয়।
হাসি আকতারকে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামাত কাজলদিঘি ইউপির চেয়ারম্যান মো. মোজাহার আলী বজ্রপাতে হাসির আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।