বজ্রপাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাগহাতা গ্রামের একটি হাওরে গতকাল মঙ্গলবার সকালে বজ্রপাতে হাবিবুর রহমান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় তাঁর ছোট ভাই ইজাজুল (১৭) গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুই ভাই মাছ ধরতে বাড়ির পাশের ওই হাওরে গিয়েছিলেন। বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, লাশটি দুপুরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।