বজ্রপাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলায় গতকাল বুধবার সন্ধ্যায় বজ্রপাতে জমিনুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ভোঁপাড়া ইউনিয়নের শিমুলকুচি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিনুলের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া গ্রামে। তিনি শিমুলকুচি গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যায় তাঁর শ্বশুরবাড়ির আঙিনায় বের হলে তাঁর ওপর বাজ পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরদ্দোজা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।