বজ্রপাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। উপজেলার আমীরখানী গ্রামের পার্শ্ববর্তী হাওরে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাওর থেকে সদরে ফেরার পথে ব্যবসায়ী সবুজ চৌধুরী, ছানোয়ার হোসেন (১৬) ও দিলোয়ার হোসেন বজ্রপাতে মারাত্মক আহত হন। বানিয়াচং সদর হাসপাতালে নেওয়ার পথে ছানোয়ার মারা যান। আহত দিলোয়ারকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।