বজ্রপাতে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে বজ্রপাতে জহিরুল আলম (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর কাজী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার ইছাখালী ইউনিয়নের মৌলভিবাড়ির মৃত আবদুর রহমানের ছেলে জহিরুল আলম বাড়ির পাশের মাঠে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত জহিরুলের এক ছেলে ও এক মেয়ে। ইছাখালী ইউপির এক নম্বর ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন জহিরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।