বজ্রপাতে নিহত ১৭৭: ত্রাণমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরে জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বজ্রপাতে ১৭৭ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তিদের জনপ্রতি ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে সাত জেলার ২৭ জন লোক নিহত হয়েছে। রোয়ানুর আঘাতে ১১ জেলার ১ হাজার ১২৬ কোটি ৮০ লাখ ৩৫ হাজার ৪৫৪ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত বজ্রপাতে ১৭৭ জন নিহত হয়েছেন। তিনি বলেন, দুর্গত উপকূলীয় এলাকার সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী মজুত রয়েছে। মজুত ত্রাণসামগ্রী থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।