প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শ্রীপুরের বরালিদহ গ্রামে গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন জমিরউদ্দিন মোল্লার ছেলে মনিরুল ইসলাম (২৪) ও খলিল খাঁর ছেলে কবির খাঁ (৪৮)। নিহত মনিরুল ইসলাম একজন সেনাসদস্য। তিনি বগুড়া সেনানিবাসে কর্মরত ছিলেন। থানা-পুলিশ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা আড়াইটার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। তখন কবির বরালিদহ মাঠের পাশের খালে কাটা পাট জাগ দিচ্ছিলেন। এ সময় তাঁর ওপর বাজ পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই জায়গায় মনিরুল নির্মাণাধীন বাড়ির কাজ দেখাশোনা করছিলেন। বজ্রপাতে তিনিও আহত হন; পরে মারা যান।