বজ্রপাতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা ও পিরোজপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী মালতী রাজবংশী (৪৫) বজ্রপাতে নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে ঝড়ের সঙ্গে আকস্মিক বজ্রপাতে নিজ বাড়ির উঠানে তিনি নিহত হন। নিহত মালতী রাজবংশী আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামের তারাপদ রাজবংশীর মেয়ে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহত মালতী নিজ বাড়িতে একা থাকতেন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের কর্মী হিসেবে কাজ করতেন। সকালে তিনি বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। ঝড়ের সঙ্গে আকস্মিক বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোনিয়া গ্রামে গতকাল শনিবার রাতে বজ্রপাতে সাফিয়া খানম (১৬) নামের এক মাদ্রাসাছাত্রী মারা গেছে। নিহত সাফিয়া খানম কলারদোনিয়া গ্রামের ইব্রাহিম খানের মেয়ে। সে স্থানীয় মধ্য কলারদোনিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত তিনটার দিকে সাফিয়া খানম তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ঘরের টিনের চাল থেকে বৃষ্টির পানি সংগ্রহ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়। বজ্রাঘাতে আহত হন সাফিয়ার মা মেরিনা বেগম (৪৫) ও ভাই কামরুল ইসলাম (১১)। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নাজিরপুর উপজেলা কলারদোনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুল ইসলাম প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন: