বজ্রপাতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নাচোল উপজেলায় গত রোববার রাতে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলো শিবগঞ্জ উপজেলার ঢোরবোনা গ্রামের লুডু মন্ডলের ছেলে বাবু (১৬), দাইপুখুরয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের রোজবুল হকের মেয়ে রাজিয়া খাতুন (১০) ও নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসি গ্রামের ফাতেমা বেগম (৫৫)। রাত সাড়ে আটটার দিকে ঝড় ও বৃষ্টির মধ্যে বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যায় বাবু। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ