বজ্রপাতে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে এক শিশুসহ তিন ব্যক্তি মারা গেছে। গতকাল শনিবার বিকেলে বাঁশখালীর কালীপুর, বাহারছড়া ও চাম্বল এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আরও চারজন আহত হয়। ঝড়-বৃষ্টিতে শ খানেক ঘর এবং ফসলের মাঠ বিধ্বস্ত হয়েছে। বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন কালীপুরের রিয়া (৮), চাম্বলের সোহেল (৪০) ও বাহারছড়ার আবুল খায়ের (৬০)। এসব ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাঁদের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার দুপুর থেকে বাঁশখালীতে ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়িঘর বিধ্বস্ত হয়। এ ছাড়া গাছপালা ভেঙে যায়।