প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুর এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গতকাল শনিবার পৃথক বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জে নিহত তিনজন হলেন শাহজাদপুর উপজেলার শেলাচাপরী গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩৫), ডায়া গ্রামের সোহেল রানা (১৬) ও এনায়েতপুর থানার বেতিল চর গ্রামের আবদুল হালিম (২৫)। জাহাঙ্গীর গতকাল বিকেলে নিজের জমিতে ধান কাটছিলেন। পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন সোহেল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। অন্যদিকে হালিমও জমিতে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। বগুড়ায় নিহত ব্যক্তির নাম আলেয়া বেগম। জেলার শিবগঞ্জ উপজেলার কিচক মাদারগাছি গ্রামের গৃহবধূ আলেয়া গতকাল ভোরে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তাঁর শরীর ঝলসে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান।