বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ বজ্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সন্ধ্যা ছয়টার দিকে বিনোদপুর ইউনিয়নের জমিনপুরে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়। এঁদের মধ্যে তিনজনের বাড়ি মাদারীপুরের কালকিনিতে। তাঁরা হলেন কালকিনির খাসেরহাট গুচ্ছ গ্রামের হারুন খাঁ (৬৫), কালাই সর্দারের চর গ্রামের তালেব আলী সর্দার (৬০) ও সিনান ঘাটা গ্রামের কালাই রাড়ি (৬৫)। বজ্রপাতে মারা যাওয়া অন্যজন হলেন জমিনপুর গ্রামের রফিকুল ইসলাম (৪৫)। এ সময় জমিনপুর গ্রামের রফিকুল ইসলাম (১৮) আহত হন।
পৃথক বজ্রপাতে শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বুলবুলি খাতুন (১০) মারা যায়। এ সময় আহত হয় মো. সেবাগ (১১) ও পেয়ারা বেগম (৪০)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমজান আলী জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই ওই পাঁচজন মারা যান। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।