বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতে নায়েব আলী (৩২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন শামীম (২৫) নামের আরও এক ব্যবসায়ী। আজ শুক্রবার সকালে নিকলীর ঘোড়াদিঘা ইউনিয়নের ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে।
মৃত নায়েব আলীর বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামে। একই গ্রামের শামীমকে গুরুতর অবস্থায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কৈলাগ গ্রামের বাসিন্দা মাহবুব কামাল জানান, ভোর ছয়টার দিকে বাজিতপুর থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে কয়েকজন ব্যবসায়ী সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে নিকলী উপজেলার ঘোড়াদিঘার হাওর এলাকায় পৌঁছালে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান নায়েব আলী।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী বজ্রপাতে নায়েব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।