বজ্রপাতে ভাঙ্গা ও দেবীগঞ্জে ২৬ ছাত্রছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা ও পঞ্চগড়ের দেবীগঞ্জে গত বুধ ও বৃহস্পতিবার বজ্রপাতে দুটি বিদ্যালয়ের ২৬ জন ছাত্রছাত্রী আহত হয়েছে।ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ে বৃহস্পতিবার বজ্রপাতে ১৫ জন শিক্ষার্থী আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ জানান, ‘আমরা তখন ক্লাস নিচ্ছিলাম। হঠাৎ তীব্র আলোর ঝলকানির সঙ্গে গগনবিদারী শব্দে একাধিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বিদ্যালয় ভবনের এক অংশের পলেস্তারা খসে পড়ে এবং বৈদ্যুতিক লাইন পুড়ে যায়। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সব ক্লাসের ১৫ জন শিক্ষার্থী আহত হয়। তাঁদের শরীর ঝলসে গেছে।দেবীগঞ্জের দণ্ডপাল ইউনিয়নের দেবীডুবা খুটামারায় মির্জা গোলাম হাফিজ উচ্চবিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী ও একজন কর্মচারী বুধবার বজ্রপাতে আহত হয়। বজ্রপাতে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।