বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ বড়খাপন গ্রামে গতকাল বুধবার সকালে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ইন্নছ আলী (৪৮)। তিনি ওই এলাকার মাছ ব্যবসায়ী। স্থানীয় সূত্র জানায়, সকাল আটটার দিকে ইন্নছ বাড়ি থেকে বের হয়ে স্থানীয় রেজিয়া সামাদ বালিকা বিদ্যালয়ের পেছনে যান। হালকা বৃষ্টির সঙ্গে তখন বজ্রপাত হলে ঘটনাস্থলেই ইন্নছের মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।