প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদী গ্রামে গতকাল সোমবার দুপুরে বজ্রপাতে এসকান খালাসী (৫০) নামের এক কৃষক মারা গেছেন। তিনি শ্রীকৃষ্ণদী গ্রামের মালেক খালাসীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হতে থাকে। এসকান খালাসী বাড়ির পাশে পাটখেত নিড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি