প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বলইবুনিয়া ও রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে৷ তাঁরা হলেন উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ইয়াছিন শেখ ও বলইবুনিয়া ইউনিয়নের রাজৈর গ্রামের মনির খান (৩০)। ইউএনও মো. আবদুল হালিম রাত সাড়ে আটটায় জানান, সন্ধ্যায় আকস্মিক েঝাড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত হয়। এতে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় তাঁরা দুজন বাড়ির বাইরে ছিলেন। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা এ দুজনের মৃত্যুসংবাদ নিশ্চিত করতে পারলেও বিস্তারিত কিছু জানাতে পারেননি। বাগেরহাট প্রতিনিধি