বজ্রপাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জের ঢুপাটিলা গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে৷ গতকাল দুপুরে বৃষ্টিপাত শুরু হয়৷ এ সময় ঢুপাটিলা গ্রামের শামছুল হক (২৮) খেতে কাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হয়৷ এতে শামছুল আহত হন৷ তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷