বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ ও কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে এক গৃহবধূ ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ গত শুক্রবার সকালে এ দুটি ঘটনা ঘটে৷ কমলগঞ্জে শুক্রবার সকাল সাতটার দিকে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে আসমা বেগম (২৮) নামের এক গৃহবধূ মারা গেছেন৷ তিনি উপজেলার রহিমপুর ইউনিয়নের পূর্ব কালেঙ্গা গ্রামের মোশাহিদ আলীর স্ত্রী৷ আসমা বৃষ্টিপাতের সময় গৃহস্থালী কাজের প্রয়োজনে ঘরের বাইরে গেলে বজ্রপাতে মারা যান৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷ এদিকে নিকলীর দামপাড়া হাওরে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে শুক্রবার সকাল আটটার দিকে বজ্রপাতে গিয়াস মিয়া (৪০) নামের এক ব্যক্তি মারা যান৷ বজ্রপাতে গরুটিও মারা গেছে৷ গিয়াস মিয়া উপজেলার দামপাড়া ইউনিয়নের গোয়ালহাটি গ্রামের বাসিন্দা ছিলেন৷ নিকলী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷ কমলগঞ্জ (মৌলভীবাজার) ও নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি