বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের চর বাসুদেবপাশা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে বজ্রপাতে মনির হোসেন তালুকদার (২০) নামের এক জেলের মৃত্যু হয়েছে৷ মনির এলাকার আবুল হোসেন তালুকদারের ছেলে। আবুল হোসেন বলেন, গতকাল সকালে বৃষ্টির মধ্যেই মনির বাড়ির পাশের খালে মাছ ধরতে যায়৷ সকাল নয়টার দিকে হঠাৎ বজ্রপাতে তাঁর মৃত্যু হয়৷