বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু এবং পাঁচ চাতাল শ্রমিক আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কির্ত্তীপুর এলাকায় জমিতে চাষ করার সময় বজ্রপাতে কৃষক হেলাল উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত হেলাল বদলগাছি উপজেলার চাংলা গ্রামের ফুরুন আলীর ছেলে। অপরদিকে দুপুরে নওগাঁ শহরের বাইপাস সড়কসংলগ্ন এলাকায় বজ্রপাতে তসিরন রাইস মিলে ধান শুকানোর কাজে নিয়োজিত পাঁচ চাতাল শ্রমিক আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন মাসুদ রানা, সবুজ, ফেন্সি আখতার, রেসমা পারভীন ও আম্বিয়া খাতুন। এঁরা সবাই সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাঁদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।