বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পল্লীবেড়া গ্রামে বজ্রপাতে জোহর আলী শেখ (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় সোহরাব আলী শেখের ছেলে। এলাকাবাসী জানান, বাড়ির পাশের একটি মাঠে জোহর আলী অন্য কৃষকদের সঙ্গে করে রোপা আমন ধান রোপণ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমরান হোসেন বলেন, পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে।