বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও গ্রামে গতকাল বুধবার সকালে বজ্রপাতে কালু মোহামঞ্চদ (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বেলা ১১টার দিকে হঠাৎ ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির পাশে রোপা আমনে নিড়ানি দেওয়ার সময় কালু মোহামঞ্চদ বজ্রপাতে ঝলসে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হলেন শহিদুল ইসলাম, মো. আসাদুল, আক্কেল আলী ও ঝর্ণা বেগম। l