প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের চরকুলটিয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে সিরাজুল ইসলাম মণ্ডল (৪৫) নামের এক কৃষক মারা গেছেন। কালুখালী থানার এসআই নওশের আলী বলেন, সকাল পৌনে নয়টার দিকে বাড়ির পাশে একটি খালে সিরাজুল কয়েকজন কৃষকের সঙ্গে পাটের আঁশ ছড়ানোর কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতের পর তিনি পানিতে তলিয়ে যেতে থাকেন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।