বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারীতে বজ্রপাতে রিয়াজুল হক (৩৫) নামের এক কৃষক মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন। রৌমারী ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার বাওয়াই গ্রামে জমিতে সরিষা তোলার সময় শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। কৃষকেরা দৌড়ে বাড়ির দিকে আসার সময় বজ্রপাতে কৃষক রিয়াজুল ঘটনাস্থলেই নিহত হন। সঙ্গে থাকা আনিছুর রহমান (৪০), উমর আলী (২৫) ও কারিমা খাতুন (৩৫) আহত হন। তাঁদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রৌমারী থানার ওসি শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।