বজ্রপাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার গাজীপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে বজ্রপাতে মমতাজ বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তাঁর স্বামী মকর আলী সরদার (৫২)। নিহত ব্যক্তির পরিবারের কয়েকজন জানান, গতকাল সকাল ছয়টার দিকে মকর আলী সরদার স্ত্রী মমতাজ বেগমকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে বাগানে ঝড়ে ভেঙে পড়া গাছের ডালপালা কুড়াচ্ছিলেন। এ সময় বজ্রপাতে মমতাজ বেগম ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন মকর আলী। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। অভয়নগর (যশোর) প্রতিনিধি|