প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার মাধবপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে মনির হোসেন নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। তিনি গ্রামের নুরুল ইসলামের ছেলে। মনির হোসেনের ফুফাতো ভাই রফিকুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে নিজ বাড়িতে গরু রাখার ঘর (গোয়ালঘর) নির্মাণের কাজ করছিলেন মনির। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। একপর্যায়ে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাঁকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জ প্রতিনিধি