প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দধিয়ারচর গ্রামে বজ্রপাতে মো. কাজিম উদ্দিন (৩৫) নামের এক কৃষক মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। কাজিম উদ্দিন ওই গ্রামের মো. আবদুল জলিলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে বৃষ্টি শুরু হলে কাজিম তাঁর গরু আনতে দধিয়ারচর গ্রামের মাঠে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।