বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গতকাল রোববার বজ্রপাতে আলী হোসেন (১৮) নামের এক তরুণের মৃত্যু ও তাঁর সঙ্গে থাকা বিদ্যুৎ সরকার (১৬) নামের এক শিশু আহত হয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার বংশী কুণ্ডা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণউড়া গ্রামের রমজান আলীর ছেলে আলী ও একই গ্রামের সুনীন্দ্র সরকারের ছেলে বিদ্যুৎ ওইদিন সকাল সাতটার দিকে ১০-১২টি গরু নিয়ে পাশের বানীয়াউড়া হাওরে ঘাস খাওয়াতে যান। এ সময় বজ্রপাতে আলী ঘটনাস্থলেই মারা যান এবং বিদ্যুৎ গুরুতর আহত হয়। বজ্রপাতে দুটি গরুও মারা গেছে। বিদ্যুৎকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বংশী কুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাসেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।